চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ স্যালো মেশিনচালিত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিম (০৫) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন নিহত শিশুটির বাবা তাইজেল ইসলাম (৪৫), মা তহমিনা খাতুন (৩৮) ও ভাই আমির হামজা (৭)।

উপজেলার চুয়াডাঙ্গা-কুস্টিয়া সড়কের বন্ডবিল রেলগেটের কাছে শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের বাড়ি চুয়াডাঙ্গা শহরের নতুনবাজার পাড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের নতুনবাজার পাড়ার বাসিন্দা তাইজুল ইসলাম শনিবার দুপুরে স্ত্রী তহমিনা, মেয়ে মীম ও ছেলে আমির হামজাকে নিয়ে মোটরসাইকেল করে আলমডাঙ্গা উপজেলা শহরে যাচ্ছিলেন। বন্ডবিল রেলগেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো মেশিনচালিক অবৈধ যানবাহন ল্যাটাহাম্বারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মীম। গুরুত্বর আহত হন বাকি তিনজন।

এআই