নদ-নদীগুলোতে এখন পানির যে অবস্থা আছে তাতে এটা স্বাভাবিক বন্যা। এতে উৎকণ্ঠার কিছু নেই। পানি বিপৎসীমার ১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হলে ক্ষতির আশঙ্কা থাকে। নদনদীগুলোর পানি এখনো সেই পর্যায়ে যায়নি। তাই উদ্বেগ-উৎকন্ঠার কিছু নেই।

গাইবান্ধা শহর রক্ষা ও ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় এ সব কথা বলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী ওবায়দুর রহমান।

শুক্রবার তিনি শহর রক্ষা বাঁধের কোমরনই, বিআরই বাঁধের মুন্সিরহাটসহ ঝুঁকিপূর্ণ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই