দেশে এসে পৌঁছেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সেখান থেকে দুপুর সোয়া ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমান। মরদেহ প্রথমে তার বাসায় নেয়া হবে। বিকাল ৩টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে।

সেখানেই বিকাল ৪টায় আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ বনানী করবস্থানে দাফন করা হবে।

এর আগে যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল মসজিদ (রিজেন্ট পার্ক মসজিদ নামে পরিচিত) জুমার নামাজের পর আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশি সব শ্রেণী-পেশার মানুষ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেড