কুমিল্লা সদর উপজেলা থেকে নিকলী সিমড মেইক (৩৭) নামে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কেরানীনগর এলাকা থেকে মেইককে আটক করা হয়।
বিজিবি ১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, অবৈধভাবে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়। তার কাছে পাসপোর্ট ও বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ সময় তার কাছে ৫শ ইউএস ডলার পাওয়া গেছে।
এমএম/এআই





