রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ঝিকরা উত্তরপাড়া এলাকায় ভটভটির ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (০৪ জুলাই) দুপুরে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য জানান।
রোববার (০৩ জুলাই) দিনগত রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ঝিকড়া উত্তরপাড়া গ্রামের সুইট হোসেন (২৫) ও পাশের তালবাড়িয়া পরানপুর গ্রামের আলী হোসেন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নন্দনগাছি বাজার থেকে চারঘাটে যাওয়ার পথে মের্সাস পবন ট্রেডার্সের একটি ভটভটি দুই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু’জনে গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ওই ভটভটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
এমই





