নাশকতা প্রতিরোধে পুলিশের চলমান বিশেষ অভিযানে খুলনা, চট্টগ্রাম এবং গাজীপুরে মোট ২৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে খুলনায় ২৮ জন, চট্গ্রামে ১২ জন, গাজীপুরে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু খুলনার গ্রেফতারের তথ্য জানান।
এ ছাড়া বিশেষ অভিযানে চট্টগ্রামের দুটি উপজেলা থেকে বিএনপি জামায়াতের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান এ তথ্য জানান।
এদিকে, গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জয়দেবপুর থানায় আটজন এবং কালিয়াকৈর থানায় চারজন।
ইআর





