বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই অর্থ সরাসরি বাংলাদেশ রেডক্রসের কাছে হস্তান্তর করবে ইইউ।
ইইউ জানিয়েছে, এই সহায়তা দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগের হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা হবে।
এই তহবিলের মাধ্যমে:
- আক্রান্ত পরিবারের জন্য নগদ সহায়তা দেওয়া হবে
- চিকিৎসা নিতে যাতায়াত খরচে সহায়তা করা হবে
- অসুস্থ রোগীর সেবায় আয় হারানো পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে
- ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হবে
- স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ বাড়ানো হবে
ইইউ আরও জানায়, বাংলাদেশ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা গ্রহণকারী দেশ। শুধু ২০২৬ সালেই তারা বাংলাদেশে বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ২৩ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।
এর মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬.৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস কর্মসূচির জন্য আরও ৭ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে।
এস