কুমিল্লা সদর ও বুড়িচংয়ের কাবিলা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ১০৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ২টি মামলায় মামলা করেছে পুলিশ।
জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর রামঘাটে দুটি সিএনজিতে এবং রেসকোর্স এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০ জনের নামে মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বদল মামলার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুরে চট্টগ্রামগামী তিনটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাদি হয়ে মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি-জামায়াতের ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনের নামে একটি মামলা দায়ের করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে ।
এসএইচ





