বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানিবণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার বিকল্প নেই। বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তার ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারে না। তার দাবি, এ কারণেই ওই সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে সফল হয়নি।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথও সহজ করতে পারে। তবে এ ক্ষেত্রে শুধু বাংলাদেশের সদিচ্ছা যথেষ্ট নয়; প্রতিবেশী রাষ্ট্রেরও সমানভাবে সহযোগিতা ও প্রতিশ্রুতি থাকা প্রয়োজন।

তিনি বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের পারস্পরিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোই বাংলাদেশের লক্ষ্য।

এনএইচ