সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। রোববার সকাল ৬টা থেকে ডাকা এ ধর্মঘট শুরু হয়েছে।তিনটি শ্রমকি সংগঠন এ ধর্মঘট পালন করছে।

দিরাই অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি সবুজ মিয়া জানান, দীর্ঘদিন ধরে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও কোনো কাজ না হওয়ায় এ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

এদিকে, র্ধমঘটরে কারণে বিপাকে পড়ছেনে সাধারণ যাত্রীরা। সকাল থেকে গাড়ি না থাকা পায়ে হেঁটে ও বিকল্প উপায়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদরে।

২০০৭ সালে ১৯ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কটি নির্মাণ করে এলজিইডি।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ