ভোটার হলেও যারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভিন্ন কারণে না পেতেন, তাদের আপাতকালীন সেবা বিবরণী হিসেবে জাতীয় পরিচিতি বিবরণ সরবরাহ করতো নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন আর সরবরাহ করবে না সংস্থাটি।
নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) এ তথ্য় নিশ্চিত করেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি ছাড়া অনেক প্রয়োজনীয় নাগরিক সেবাই পাওয়া যায় না। তাই যাদের এনআইডি নেই, সেবা পাওয়া সুবিধার্থে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন তাদের আপাতকালীন পরিচিতি বিবরণ সরবরাহের প্রচলন করেছিল। যা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের সিম কেনা, লেনদেনসহ সব কাজই করা যেত।
কে এম নূরুল হুদার আমলে এসে সেটি এখন বন্ধ করা হলো নতুনদের জন্য। তবে পুরোনো ভোটারদের জন্য সুযোগটি আগের মতোই আছে। বিষয়টি ইসির ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে- ১৯৯৮ সালের ১ জানুয়ারির পর যারা ভোটার হয়েছেন, তারা নিবন্ধন ফরম নম্বর দিয়ে কোনো তথ্য দেখতে পারবেন না। অর্থাৎ ওয়েবসাইটের নিজের নামে কোনো নিবন্ধন করতে পারবেন। আর সেটা না পারার অর্থই হচ্ছে পরিচিতি বিবরণ আর মিলছে না নতুনদের। এক্ষেত্রে ভোটার তালিকায় যুক্ত হলেও চূড়ান্ত তালিকায় যুক্ত না হলে কিংবা এনআইডি নম্বর না জানলে সেটি আর সম্ভব নয়।
ইসির ওয়েবসাইটের স্ক্রিনশটকর্মকর্তারা বলেছেন, পরিচিতি বিবরণ সরবরাহ করে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিলো পূর্বে। কেননা, এটা চালু থাকলে নিবন্ধন ফরমের নম্বর দিয়েই অনেকে পরিচয় বিবরণী প্রিন্ট নিতেন। যেখানে নাম, পিতা-মাতার নাম, এনআইডি নম্বর আর ঠিকানা থাকতো। কিন্তু চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার পর সেই ব্যক্তির এনআইডি নম্বর পরিবর্তন হয়। আর এ ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমবি





