বগুড়ার আদমদিঘীতে আওয়ামী লীগের শোক র্যালিতে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছ পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে আদমদিঘী এবং দুপচাঁচিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, শিবিরকর্মী আজজুল খান, আবু সাইদ, আব্দুল হান্নান, ফরিদুল ইসলাম, মিজানুর রহমান।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, আওয়ামী লীগের শোক র্যালিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটকৃতরা সকলে জামায়াত-শিবির কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জেল হত্যা দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলা সদরে শোক র্যালি বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় র্যালিতে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
জামায়াত-শিবিরের ইটপাটকেলের হামলায় এ সময় তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়।
জেআই





