কুমিল্লা জেলার দেবিদ্বারে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রাজী ফখরুল মুন্সির (আওয়ামী লীগপন্থী) নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের আট নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন মাহমুদ গ্রুপের আটজন আহত হন।
আহতরা হলেন- উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মিজানুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজ। বাকীদের পরিচয় জানা যায়নি।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ভিপি কামাল জানান, সকালে তারা চান্দিনা মহিলা কলেজে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় যাচ্ছিলেন। পথে বাগুড় এলাকায় এমপি রাজী ফখরুল মুন্সির নেতাকর্মীরা তাদের সম্মেলনে যেতে বাধা দেন ও মারধর করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বেশকিছু লোক আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এসএইচ





