কুমিল্লায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ ৫ জন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। শনিবার সকাল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
জেড





