রাজধানীর পল্লবীতে ইভ টিজিংয়ের শিকার হয়ে জামেনা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী মঙ্গলবার আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা অভিযোগ করেছে। সে বাউনিয়াবাদ এলাকার ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ত।
স্বজনদের অভিযোগ, জামেনার মামাতো ভাই আমির হোসেনের সঙ্গে রাজনৈতিক বিরোধ চলছে স্থানীয় যুবলীগকর্মী জুয়েল ও শাহাবুদ্দিনের। এ বিরোধের জের ধরে ওই দুজন জামেনাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন।
জামেনার মামাতো ভাই আমির হোসেন জানায়, সে স্বেচ্ছাসেবক লীগের কর্মী। বখাটে যুবলীগকর্মী শাহাবুদ্দিন ও জুয়েলের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ ছিল। তারা তাকে হুমকি দিয়ে আসছিল। মাদ্রসায় যাওয়া-আসাকালে বোন জামেনাকেও উত্ত্যক্ত করত। গতকাল তারা তাকে অকথ্য ভাষায় গালি দেয়। এ অপমানে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জামেনাকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। স্বজনরা জানায়, জামেনা পরিবারের সঙ্গে পল্লবীর ডি ব্লকের বাউনিয়া বাদে থাকত। তার বাবার নাম আব্দুল মজিদ।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
জাতীয়
যুবলীগ কর্মীর ইভটিজিংয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
রাজধানীর পল্লবীতে ইভ টিজিংয়ের শিকার হয়ে জামেনা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী মঙ্গলবার আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা অভিযোগ করেছে। সে বাউনিয়াবাদ এলাকার ইসলামিয়া





