কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
আজ (০৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ইলিয়াছ প্রকাশ (৪০) নামের ওই যুবক নিহত হয়।
নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।
র্যাব-১৫’র টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।
কমান্ডার আরও বলেন, এই ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এমবি





