কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় শিশুসহ তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
আজ (১০ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টার দিকে উপজেলায় হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি মো: হাফিজুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





