কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ মাদক সম্রাজ্ঞী বেবী আক্তার (৪৭)কে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লা।

শুক্রবার গভীর রাতে র‌্যাব এর একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, নগরীর বাদশা মিয়া বাজার এলাকায় মোসলেম মিয়ার বাড়ীতে অবৈধ দেশী-বিদেশী মাদক দ্রব্য কেনা-বেচার জন্য মজুদ রেখেছে বেবী আক্তার। এই সংবাদ পেয়ে র‌্যাব -১১,সিপিসি-২, কুমিল্লা অভিযান পরিচালনা করে হাতেনাতে মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাজ্ঞী বেবী আকতারকে (৪৭), গ্রেফতার করেন।

এসময় তারা একশ দুই বোতল ফেন্সিডিল যার আনুমানিক মূল্য ৫১হাজার টাকা,একশ এক বোতল ষ্কাফ সিরাপ যার আনুমানিক মূল্য ৫০হাজার৫০০টাকা, ১৯ বোতল হুসকি , ১০ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা, হাজার বিশ পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ১৩,২৬,০০০ টাকা উদ্ধারকৃত সর্বমোট আনুমানিক মুল্য ১৪,৮৭,৫০০ টাকা।

শনিবার দুপুরে র‌্যব-১১ এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে আরো বলেন,বেবী আকতার একজন চিহ্নিত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী। সে সীমান্ত এলাকা হতে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, হুইষ্কি, ষ্কাফ সিরাফ, ইয়াবা ও গাঁজা মাদকদ্রব্য পাচার করে নিজ বাড়িতে মজুদ রেখে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল।

এফএফ