জেলার মহাসড়কে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও দুটিতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। জয়পুরহাট-বগুড়া মহসড়কে হিচমি এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে জয়পুরহাটগামী কয়েকটি ট্রাক হিচমিতে পৌঁছলে হঠাৎ কয়েকজন ট্রাকে আগুন দেয় এবং দুটি ট্রাক ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে কেউ হতাহত হননি। ধারণা করা হচ্ছে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা এই নাশকতা ঘটিয়েছে।

এএইচ