রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (০৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বোয়ালিয়া থানা ১০, রাজপাড়া ছয়, মতিহার আট ও শাহ মখদুম থানা থেকে দু’জন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে আটক করেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।

তিনি জানান, মহানগরীর চার থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওএফ