চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাশেম আলী ( ২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে।
দর্শনা হল্ট স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার মো. হাফিজুর রহমান জানান, খূলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোনো স্টপেজ নেই দর্শনা হল্ট স্টেশনে। বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটে ট্রেনটি দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করাকালে হাশেম আলী নামের ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সকাল দশটায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।
নিহত হাশেম আলী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বলহরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
এএইচ





