রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন।
মঙ্গলবার (০৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক পরিচালক বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন ও পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন, চুয়াডাঙ্গার ১ জন ও জয়পুরহাটের ১ জন ছিলেন।
এমবি





