দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের লাচ্ছা সেমাই প্রস্তুতকারক ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের নেতৃত্বে বুধবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জরিমানা প্রদানকারীরা হলেন, চকচকা গ্রামের লাচ্ছা সেমাই প্রস্তুতকারী বেলাল হোসেন, মধ্য গৌরীপাড়া বিজলী সেমাই’র মালিক আনোয়ার হোসেন ও একই এলাকার রাজিব হোসেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনেটারি পরিদর্শক নজরুল ইসলাম ও ফুলবাড়ী থানার এসআই আব্দুল করিম ফোর্সসহ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





