মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বগুড়ায়। নাশকতার আশঙ্কায় ভুগছে মানুষ।
সকালে তাই শহরের অনেক দোকানপাটই খোলেনি। আবার অনেক দোকান আধাখোলা অবস্থায় রেখে দোকানিরা দাঁড়িয়ে আছেন সামনে। যেন কোন ধরনের নাশকতা পরিস্থিতি তৈরি হলে দোকান বন্ধ করতে পারেন তারা।
এর আগে সাঈদীর মামলার রায়ের সময়ে উত্তাল হয়ে ওঠা উত্তরবঙ্গের এ জেলায় ব্যাপক ভাংচুর হয়। এবার তাই আরও অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ-প্রশাসন।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





