রংপুর নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বারো আওলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের নাম শিমুল ও সোহেল বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান জানান, বিকেলে বারো আওলিয়া এলাকায় রংপুর থেকে ঢাকাগামী ট্রাকটি পেছন থেকে একটি মোটরসাইকেলকে থেকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই মোটরসাইকেলটির আরোহী শিমুল ও সোহেল নামে দুই জনের মৃত্যু হয়।

এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করো হয়েছে। নিহত দুই জনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

এমবি