রাজধানীর কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও মাদকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করে র‌্যাব- ১০ এর একটি দল। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। আটকের সময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএইচ