রাজধানীর সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের গেটের ভেতরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গেটের পাশে পার্কিং করে রাখা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলনের গাড়ির ওপর ককটেলগুলো বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রমনা থানার এসআই শফিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি অনুসন্ধান করা হবে।
এএইচ





