রাজশাহীর গোদাগাড়ী ও মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- তানোর উপজেলার মালশিরা গ্রামের কার্তিক মণ্ডল (৩৬) ও গোদাগাড়ীর হাড়াভাঙ্গা এলাকার শরিফ উদ্দিন (৩৫)।
মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাট পৌর সদরে বাকশিমইল এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কার্তিক মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হন সাইকেল আরোহী শরীফ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোদাগাড়ী মডেল ওসি এসএম আবু ফরহাদ জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক সাইকেল আরোহী শরীফকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এএইচ





