প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহর সহধর্মিণী, তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগম লাইফ সাপোর্টে রয়েছেন।

আজ (০২ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাত থেকেই গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন মাহমুদা বেগম।

গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাত থেকে ওনার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গতকাল অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকলেও আজ তা ৬৫ থেকে ৭০-এ নেমে গেছে। রক্তচাপ নন-রেকর্ডেবল। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ডা. আবদুল্লাহ বলেন, আল্লাহ চাইলে মিরাকল কিছু করতেও পারেন। আমার স্ত্রীর যদি হায়াত থাকে তাহলে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। আর হায়াত না থাকলে আল্লাহ যেন ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন। মনে হয় টার্মিনাল স্টেজ। হয়তো আর তেমন আশা নেই।

এমবি