দিনাজপুরের হিলি সীমান্তে ৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় বুধবার রাত পৌনে ৯টার দিকে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
তারা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত কামিনী মহন্তের ছেলে ললিত মহন্ত (২৩), নওগাঁর বদলগাছী উপজেলার নারুলী গ্রামের নিখিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ (১৮), একই উপজেলার ঢেকরা গ্রামের মাইকেল হরেন বর্মণের ছেলে মাইকেল রতন বর্মণ (২৭), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকয়া গ্রামের রণজিত কুমার সরকারের ছেলে নিতাই কুমার সরকার (২৮), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮) ও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আনন্দ প্রামাণিকের ছেলে বিশ্বজিৎ প্রামাণিক (২৪)।
ফেরত আসা ললিত মহন্ত জানান, বুধবার সকালে পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে বালুরঘাট যাওয়ার পথে হিলি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে বিএসএফ।
বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর উমেদ শিং ও বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





