দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সোমবার সন্ধ্যা ৭টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিএসএফ তাদের ফেরত দেয়।
ফেরতরা হলেন- দিনাজপুর জেলার বিরল উপজেলার দারুইল গ্রামের বাসারত হোসেনের ছেলে রফিকুল বাশার (২৮) ও একই এলাকার চৌধুরীপাড়া গ্রামের দেবা রায়ের ছেলে তপন চন্দ্র রায় (৩০)।
বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নাজিমুদ্দিন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাকিমপুর উপজেলার হাড়িপুকুর সীমান্ত দিয়ে সোমবার সকালে ভারতে প্রবেশের পর বালুরঘাট যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাদের আটক করে বলেও জানান তিনি।
কেএইচ





