বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রোববার সকালে বেনাপোল পোর্ট থানাধীন ছোট-আঁচড়া এমপি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে একটি টিভির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৩ বোতল ফেন্সিডিল সহ নুর হোসেন (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, গোপন সংবাদে জানতে পারি গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে ইজিবাইকে করে অভিনব কায়দায় টিভির ভিতর করে ফেনসিডিল নিয়ে এক যুবক বেনাপোল বাজারের দিকে যাচ্ছে।

এমন সংবাদে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোষ্টের এমপি মোড় এলাকায় অভিযান চালিয়ে বাইকে থাকা একটি টিভি’র ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৩ বোতল ফেন্সিডিল সহ নুর হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসএইচ