কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী খাদিজা ভিআইপি নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

এএস