কুমিল্লায় বজ্রপাতে হাসান ও রফিক হাজারী নামে দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর (বাজিতপুর) গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ ঝড়ো-হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হলে মো. হাসান (২৮) ও রফিক হাজারী (৩৫) বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান।
হাসান জেলার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের আবদুল কাদেরের পুত্র ও রফিক হাজারী একই উপজেলার ছোট শালঘর গ্রামের ময়নাল হাজারীর পুত্র।
জেআই





