সিরাজগঞ্জের বেলকুচি রান্ধনীবাড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধনীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর কোনাবাড়ী গ্রামের নৌ ডাকাত সিরাজ শিকদার (৫২) ও তার ছেলে সাঈদ শিকদার (১৭)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মোস্তফা জানান, পিতা-পুত্র মোটরসাইকেলযোগে রান্ধুনীবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাদের মৃত্যু নিশিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।
থানার ওসি আরও জানান, নিহত সিরাজ শিকদারের নামে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা থাকলেও তার ছেলের নামে কোনো মামলা নেই।
এমবি





