গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ডুমরাশুর এলাকায় ট্রাকের ধাক্কায় অলোক মণ্ডল (১৭) নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

অলোক মণ্ডল সদর উপজেলার ডুমরাশুর গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ডুমরাশুরে কোটালীপাড়ার দিক থেকে আসা ধান বোঝাই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক অলোক মণ্ডল ঘটনাস্থলে নিহত হয়। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গোপালগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে