নিষিদ্ধ জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে (এসএইচবি) অর্থায়নের অভিযোগে এনামুল হক নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭। শনিবার রাত ১০টায় টঙ্গীর তুরাগ থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭’র সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ।

এএসপি সোহেল মাহমুদ জানান, চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হক ২০১৪ সালের আগস্টে এসএইচবির এক সংগঠকের ব্যাংক একাউন্টে ১৬ লাখ টাকা দিয়েছিলেন। অনুসন্ধানে সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়। তিনি এখন চট্টগ্রামে র‌্যাব-৭ এর হেফাজতে আছেন।

এ ব্যাপারে রবিবার সকাল ১০টায় র‌্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তরিত জানানো হবে।

এ দিকে এসএইচবিকে এক কোটি ৮ লাখ টাকা দেওয়ার অভিযোগে ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ আইনজীবী হাসানুজ্জামান চৌধুরী লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করে র‌্যাব-৭।

এএইচ