প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি আরবে বড় পরিবর্তন এসেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, সৌদি আরবে দক্ষ লোক যেমন চিকিৎসক, প্রকৌশলী, নার্স পাঠানো হবে।
বুধবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সফর সম্পর্কে জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নিজের বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাক, এটা যারা চায় না, তারাই এই গুপ্তহত্যার নীলনকশা প্রণয়ন করছে। তবে দেশের সব মানুষ সচেতন থাকলে কারো কোনো নীলনকশাই বাস্তবে রূপ নেবে না।
ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিনই শেষ বিচার করবেন। এভাবে ধর্মের নামে মানুষ হত্যা করে ইসলামকেই ছোট করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লন্ডন সফর, বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদান, সৌদি আরব সফর, ওমরাহ পালন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, আমরা মুসলমান হিসেবে সৌদি আরবকে ভিন্নভাবে দেখি। আরব স্প্রিংয়ের ফুল ফোটেনি, রক্ত ঝরেছে। এসময় তিনি কাবা শরিফের নিরাপত্তায় বাংলাদেশ সামরিক সহযোগিতা দিতেও প্রস্তুত।
ইআর





