বগুড়ার শেরপুর উপজেলা শহরের খন্দকারটোলা এলাকার জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের মৃত আজগর আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৪০), একই ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে গোলাপ (৫০), আব্দুল হামিদের ছেলে বাবু (৩৫), আবুল সেখের ছেলে রফিকুল ইসলাম (৩৮), আজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮), জুয়েল হোসেন শেখের ছেলে জহুরুল ইসলাম (৫২), আবু সামার ছেলে নুরনবী (৩৫) ও শহরের উত্তর সাহাপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল জব্বার (৪৫)।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে শেরপুর শহরের খন্দকারটোলা গ্রামে জনৈক জিন্নাহর মালিকানাধীন একটি ঘরে অভিযানে চালিয়ে জুয়ার আসর থেকে ওই ৮জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসর বসিয়ে জুয়া খেলে আসছিল।

পরিদর্শক আরো জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ