রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ানের (র‌্যাব)। এই অভিযানে নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

আজ (শনিবার) সকাল থেকে ক্যাম্প এলাকা ঘিরে র‌্যাবের শুরু করা এই অভিযান শেষ হয় দুপুর ১২টার দিকে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‌্যাবের গণমাধ্যম পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়েছে।

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার সঙ্গে জড়িত -এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুরো এলাকা তল্লাশি করে নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হবে।   

এমবি