সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের এক কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩টি তক্ষক, ১২৪ পিস ইয়াবা ও ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৩১ জন, কলারোয়া থানা ৪জন, তালা থানা ৩জন, কালিগঞ্জ থানা ২জন, শ্যামনগর থানা ৩জন, আশাশুনি থানা ৬জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এমএনজে