যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের আহবান করে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

আজ নওয়াপাড়া বাজারে এ হরতাল কর্মসূচি পালন করা হবে।

সংগ্রাম কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বলেন, হরতাল হবে নজিরবিহীন। হরতালে যানবাহন চলবে না, সব সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ইআর