শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস ডিবির কমপাউন্ডে আছে। তাদের কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী অবস্থান বলা যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার, তবে ডিবি রাত থেকে বিষয়টি স্বীকার করেনি। 

এন