রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রিপন মণ্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এসময় তার বন্ধু মো. ফরিদ সরদার গুলিতে গুরুতর আহত হন।

শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মো. মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্র।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন পতীতালয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলে রিপন নিহত হন।

এছাড়া রিপনের বন্ধু ফরিদ আহত হন। ফরিদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

রিপনের মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই