রাজধানীর বাড্ডার আফতাব নগরে ট্রাক উল্টে নুরে আলম (২৯) ও আব্দুল মোতালেব ভুঁইয়া (৫৫)নামে ২ জন নিহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সফুল আলী (৫৫) নামে আরও একজন আহত হন।
বাড্ডা থানার ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম জানান, গত রাত সোয়া ২টার দিকে ট্রাকে করে আফতাবনগর এলাকায় মাল নিয়ে যাচ্ছিলেন নিহত ও আহতরা। পথে একটি বৈদুত্যিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ট্রাকে থাকা মালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আলম ও মোতালেব।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
বাড্ডায় সড়ক দুঘটনায় নিহত ২
রাজধানীর বাড্ডার আফতাব নগরে ট্রাক উল্টে নুরে আলম (২৯) ও আব্দুল মোতালেব ভুঁইয়া (৫৫)নামে ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সফুল আলী (৫৫) নামে





