সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী মোশারফ হোসেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মক্কায় পবিত্র মিনা নগরীর ওভার ব্রিজ থেকে নামার সময় গাড়ি ব্রেকফেইল করে ব্রিজের পিলারের সাথে জোরে আঘাত লাগলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোশারফ হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো ২ জন।

নিহত মোশারফ হোসেন (২৮) কিশোরগঞ্জ জেলার, পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসূফ আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এএস