পাটগ্রাম উপজেলা চত্বরে নব নির্মিত মাল্টিপারপাস বিল্ডিং এর কাজে বড় ধরনের দুর্নীতি ধরা পড়েছে। জেলা পরিষদের প্রকৌশলী ও এডিএমের নির্দেশে এর ভিতরে লাগানো টাইলস খুলে ফেলা হচ্ছে। লালমনিরহাট জেলা পরিষদের ৬ কোটি টাকার বেশি বরাদ্দ এ কাজটি পাটগ্রামের নিম্নমানের ইট দিয়ে করা হচ্ছে।

এর আগে পাটগ্রামে উত্তোলনকৃত পি পাথর বালু দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে। অথচ মালামাল সিডিউলে আছে ইটের খোয়া ও ভারত থেকে আমদানিকৃত কাটিং পাথর। স্থানীয় নেতারা ঠিকাদারি প্রতিষ্ঠানের গুড় খাওয়ার কারনে এ বেহাল অবস্থা। এগুলো অনিয়ম শুরু থেকে স্থানীয় সাংবাদিকরা দেখে আসছে।

ছবি তুলতে গিয়ে হুমকি ধামকি বাজে কথা শুনতে হয়েছে । জেলার আদিতমারী উপজেলার আব্দুল হাকিম ঠিকাদার এ কাজটি করছেন।পাটগ্রামে এ ঠিকাদার আওয়ামীলীগের দলীয় পরিচয়ে পরিচিত হলেও তিনি আসলে জেলা বিএনপির নেতা বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যক্তি দাবি করেন।

জেড