রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুরে একটি কয়লাবাহি ট্রাকে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে কয়লাসহ ট্রাকটির কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ টাইম নিউজ বিডিকে বলেন, সকালে কিছু হরতাল সমর্থকরা নাশকতার করতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে কয়লাবাহি একটি ট্রাকে আগুণ দিলে কয়লা ও গাড়ির কিছু অংশ পুড়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কোন দূস্কৃতিকারীকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
ইআর





