রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন র‍্যাব সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালক ও মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। তাঁদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা আছে।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, দুর্ঘটনায় র‍্যাব-৪-এর সদস্য করপোরাল উচ্ছেল আলম নিহত হয়েছেন।

এএইচ