২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন ফরিদপুর জেলার প্রায় ৩০ হাজার ট্রাক শ্রমিক।

জেলাজুড়ে চলা প্রায় পাঁচ হাজার ট্রাক পরিবহনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এই ৩০ হাজার শ্রমিকরা তাদের পরিবারের দেড় লক্ষাধিক সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব শ্রমিকরা অবরোধ নয়, কাজের সুষ্ঠু পরিবেশ চান।

ট্রাক শ্রমিক মনা মিয়া জানান, দিনভর কাজ করে দুই থেকে তিনশ’টাকা উপার্জন হয়। তা দিয়েই দুই সন্তানের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি পরিবারের সবার চাহিদার যতটুকু সম্ভব পূরণ করেন। কিন্তু গত ২২ দিন ধরে চলা অবরোধের কারণে হাতে কোনো কাজ নেই তার। তাই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তার পরিবারকে। ছেলেমেয়েদের পড়ালেখার খরচ চালানোও সম্ভব হচ্ছে না।

এ জেলার হামলার শিকার হওয়া ট্রাক চালকেরা মনে করেন, যাতে মালামাল সরবরাহ করা না যায়, মানুষ না খেয়ে মরে, সে জন্যই হামলাকালীরা ট্রাকে হামলা করে।

কিস্তিতে ট্রাক কেনা মালিকেরা রয়েছেন চরম শঙ্কায়। কারণ, কিস্তি দিতে না পারলে ট্রাক নিয়ে যাবে কোম্পানি। আর হাতে কাজ না থাকায় কিস্তি তুলে সংসার চালানো শ্রমিকেরাও আতঙ্কে আছেন।

জেলার মালিক-শ্রমিকদের দাবি, অচিরেই এ অবস্থার অবসান ঘটানো হোক। অন্যথায় সীমাহীন ক্ষতির মুখে পড়বে জেলার ট্রাক মালিক-শ্রমিক ও তাদের পরিবারের দেড় লক্ষাধিক সদস্য।

এমকে